October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ৫ স্কুলছাত্রীর ধুমপানের ভিডিও ধারণ করলেন শিক্ষক ; ১ জনের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যালয়ের ছাদে পাঁচ ছাত্রীর ধূমপান করছিল। এই দৃশ্য ফোনে ভিডিও ধারণ করেন দুই শিক্ষক।ছাত্রীদের ডেকে অপমান করার পর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান তারা। সেই ভয়ে গলায় ফাঁস দিয়ে জিনিয়া খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে। সে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

জিনিয়ার মামা জাহিদ ঢাকা পোস্টকে বলেন, শিক্ষকরা বকাবকি ও অপমান করায় জিনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি ওর ৫ জন বান্ধবী সিগারেট খাচ্ছিল। সেটার ভিডিও ধারণ করে লাল্টু নামে এক শিক্ষক। পরে লাল্টু ও শিউলিসহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ কয়েকজন ছাত্রীকে অপমান করে এবং অনলাইনে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়। স্কুল থেকে এসে সে বিকেল ৪টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাল্টু মাস্টারের চরিত্র ভালো না। সে আমার বোনের মেয়ের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। লাল্টু মাস্টারসহ অভিযুক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, জিনিয়ার বান্ধবীদের সিগারেট খাওয়ার ভিডিও মোবাইলে ধারণ করে লাল্টু মাস্টার। এরপর জিনিয়াসহ তার বান্ধবীদের অপমান করে লাল্টু মাস্টারসহ কয়েকজন শিক্ষক। অপমান সইতে না পেরে জিনিয়া আত্মহত্যা করেছে। এ ঘটনায় আরও কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানাতে অভিযুক্ত শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, কয়েকজন ছাত্রী স্কুলের ভেতরে সিগারেট খেয়েছিল। এজন্য শিক্ষকরা তাদের বকাবকি করেছে। এরপর ওই ছাত্রী আত্মহত্যা করেছে। বিষয়টা আমরা তদন্ত করে দেখব।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page