September 17, 2026, 6:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় শেখ শাহানুর রহমান (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শেখ শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

এ ঘটনায় মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২) নামে দুইজনকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। তারা চন্দ্রিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষি শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি মেয়ে নিয়ে ঝামেলা হয়। এ সময় মানিক ও মনিরসহ কয়েকজন এগিয়ে আসলে তাদের সঙ্গে শাহানুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহানুর মারমুখী হলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে নিজেদের (যুবলীগ) মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সকালে তাকে ডেকে নেওয়া হয়েছে। তাকে পূর্বপরিকল্পনা করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, কে বা কারা মেরেছে নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে রাজনৈতিক বিরোধের জেরে ১৪-১৫ জনের একটি গ্রুপ তাকে ওই এলাকায় ডেকে নিয়ে বাড়ির মধ্যে আটকে মারধর করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা শিগগিরই দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করবো।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page