October 16, 2026, 1:33 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানীর প্রথম চালান আনতে প্রটোকল চুক্তি স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানীর (ইউরেনিয়াম) প্রথম চালান দেশে আনতে চূড়ান্ত প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রাশিয়ার পক্ষে ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট ডেইরি বুধবার (৯ আগস্ট) এই প্রটোকলে স্বাক্ষর করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) ম্যানুফ্যাকচারিং প্লান্টে রূপপুরের জ্বালানি প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সব বিধি অনুসরণ করে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরুতে প্রথম ব্যাচের ইউরেনিয়াম বাংলাদেশের রূপপুর প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে।

পাবনার ঈশ্বরদীতে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহৎ এ প্রকল্পটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আশা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page