October 16, 2026, 12:30 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

১০ মিনিটে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে। এর ফলে দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি কিটটি বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।

একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা মাত্র ১০ মিনিটের মধ্যে এই কিট ব্যবহার করে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে তেমনি স্বাস্থ্যসেবা খাতের খরচ কমে আসবে।

মানবদেহের হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়।এ অবস্থায় মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে আলোচ্য কিটে স্থাপন করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা সম্ভব হয়। রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার মতো মাত্র ১০ মিনিটের এই টেস্ট হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ করতে পারবেন।

এই কিট ব্যবহার করে একজন মানুষ একথা বুঝতে পারবেন যে, তিনি কোনো আলামতবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা। ফলে তার পক্ষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ এবং ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। বর্তমানে ইরানের বহু হাসপাতালে কিটটি ব্যবহৃত হচ্ছে এবং এরইমধ্যে চিকিৎসা সেবা খাতে দেশের ২০ থেকে ৩০ লাখ ইউরো সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।

উন্নত দেশগুলোতে আগে থেকেই এ ধরনের কিট পাওয়া যায়। তবে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। ইরানি গবেষণা প্রতিষ্ঠানে তৈরি কিটটি শতভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি এবং এটির দাম তুলনামূলক অনেক কম।

ইরানের গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা প্রতিবেশী দেশগুলোতে কিটটি রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব দেশে এ ধরনের প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি ধারনা করছেন, আঞ্চলিক দেশগুলোতে এই কিটের অন্তত ২০ কোটি ইউরোর বাজার রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page