September 17, 2026, 4:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ভুয়া র‌্যাব পরিচয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আসল র‌্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে ভুয়া র‌্যাব পরিচয়ে গণধর্ষণ ও ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বাসটার্মিনালের রাজা গেস্ট হাউস নামক আবাসিক হোটেল হতে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে অপকর্ম করা চক্রটিকে গ্রেপ্তার করা সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে  ছিনতাই করে আনা একটি আইফোন ১১, রেডমি নোট ৮ প্রো, নগদ টাকা, র‌্যাব মনোগ্রাম লাগানো ধূসর রংয়ের কলারসহ গেঞ্জি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি দামি মোটর সাইকেল জব্দ করা হয়। বাইকের হেড লাইটের ওপরে র‌্যাব মনোগ্রাম লাগানো ছিল বলে জানিয়েছেন র‌্যাব-১৫, কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌধুরী পাড়ার ইউসুফ আর্মির বাড়ির মো. ইউসুফ আলী ও জিয়াসমিনের ছেলে মো. জাহিদ হাসান (২৮) ও একই উপজেলার চক নাধড়ার  আব্দুল লতিফ এর বাড়ির মো. আব্দুল লতিফ ও রোকসানা বেগমের ছেলে মো. সানোয়ার হাসান সনি (৩০)। তাদের বিরুদ্ধে প্রতারণা, গণধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে।

র‌্যাব-১৫, কক্সবাজারের ল’ অ্যান্ড মিডিয়া পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গোয়েন্দা সূত্রে জানায় কক্সবাজারের বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র বেশ কিছুদিন যাবৎ ভূয়া র‌্যাব পরিচয়ে ছিনতাই ও ধর্ষণসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম সংঘঠিত করে আসছে। এ বিষয়ে ভূক্তভোগী একাধিক ব্যক্তি র‌্যাবের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করলে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জড়িতদের গ্রেফতারে নিবিড় অনুসন্ধান শুরু করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page