August 14, 2026, 1:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

অনলাইনে ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনলাইনেই দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন তারা। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করা যাবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, বাংলাদেশে সক্রিয় যে কোনো ব্যাংকের এডি (অথরাইজড ডিলার) শাখার মাধ্যমে খোলা এ ব্যাংক হিসাবে টাকায় লেনদেন করা যাবে।

বিদেশি লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়া শাখাই এডি হিসেবে পরিচিত। এ শাখা আমদানি-রপ্তানিসহ বিদেশি মুদ্রার লেনদেন করতে পারে। এর আগে গত জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নন রেসিডেন্ট

ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট তথা এনআইটিএ বা নিটা হিসাব খোলার প্রক্রিয়া সহজ করেছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের

পরিচালিত টাকায় ব্যাংক হিসাবকে নিটা হিসাব বলা হয়। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা তাদের নিটা হিসাবে জমা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের অনলাইন প্ল্যাটফরমে অনিবাসীদের তথ্য পূরণ ও প্রয়োজনীয়

কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে।

আবেদন পাওয়ার পর তা অনলাইনে যাচাই-বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে আরও বলা হয়, এ ব্যাংক হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এ জন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধা যুক্ত করতে হবে।

এর আগে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়াতে গত জুনে বাংলাদেশে কোম্পানি অনুমোদন ও নিবন্ধনের আগেই সম্ভাব্য বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রস্তাবিত কোম্পানির নামে অস্থায়ী এফসি (ফরেন কারেন্সি) হিসাব খোলার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৫ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page