November 19, 2026, 8:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মেম্বারের কাছে ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলো মা ও ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা ও ৩০ গ্ৰাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়াসহ স্থানীয় এক ইউপি মেম্বার ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল সরদার (৩২), কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের আব্দুল মান্নানের সাবেক স্ত্রী হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।

পুলিশ জানায়, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এসময় স্থানীয় ইউপি মেম্বার সোহেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭টি নীল রঙের প্যাকেটে আট হাজার ৯২৬ পিস ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও নগদ ২০ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে সোহেলের কাছে আসেন। এর আগেও তারা ইয়াবার একাধিক চালান গৌরনদীতে বিক্রি করে গেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি মেম্বার সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি জেলও খেটেছেন। মাদক কারবারি হালিমার নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page