July 10, 2026, 3:36 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ ; শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), মেয়ে আফসানা (৫) এবং মুক্তা খাতুনের বাবা মো. আলতাফ সিকদার (৭২) ও তার মা মোছা. মর্জিনা বেগম (৫০)।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মাহবুব জানান, জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আতাহারের ৫০ শতাংশ, মুক্তার ৪৫ শতাংশ, তাদের মেয়ে আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর মর্জিনার শরীরে ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও আলতাবের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page