September 17, 2026, 3:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে আইসক্রিমের বাক্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করলো র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মো. জাকির ভূঁইয়ার ছেলে মো. তাসলিম ভূঁইয়া (৩৩), একই থানার কল্যাণপুর গ্রামের মৃত মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া (৬৭) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মো. আজগর আহমদের ছেলে মো. জাকির আহমেদ (২৯)। এদের মধ্যে জাকির পিকআপের চালক।

র‌্যাব জানায়, সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ময়মনসিংহ থেকে পিকআপ যোগে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসছে। এমন খবরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরীর সদর পোড়াবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। রাত আড়াইটার দিকে সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে পিকআপে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৭টি মোবাইল সিমসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page