November 19, 2026, 8:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় নাশকতার মামলায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় জামায়াতের সাবেক আমিরসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামের নূর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও উপজেলা জামায়াতের ইসলামের সাবেক আমির মাইনুল ইসলাম মিনু (৪৫) ও উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির, রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page