September 17, 2026, 4:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে মোবাইলে আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা করল আপন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে মোবাইলে আসক্ত কিশোর ছেলেকে (১২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা সোহেনা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবির হাসান জয়। সে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবির হাসান বেশ কিছুদিন ধরে মোবাইলে গেম খেলা ও ইউটিউব দেখায় মত্ত ছিল। মোবাইল আসক্তি কমাতে বারবার নিষেধ করতেন মা সোহেনা বেগম। তবে মায়ের নিষেধ গ্রাহ্য করতো না আবির। বুধবার সকালেও ছেলেটি মোবাইলে গেম খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেনা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে আবির শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানাপুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছেন। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page