April 26, 2026, 2:16 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় দেশীয় শুটারগান ও গুলিসহ ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন। মাসুদ রানা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।

ব্রিফিং এ পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি দেশীয় শ্যুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তার কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার মাসুদ রানার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নি.) মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page