November 19, 2026, 8:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ রাসেল বাহিনীর প্রধানসহ ৭ ডাকাত গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত রাসেল ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদেকুল হক এ তথ্য জানান।

মেজর সাদেকুল হক জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ও তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ৮টি দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, কক্সবাজারের বাকখালী নদীর মোহনা খুরুশকুলের কাছে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিকুল হক আরও জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫র একটি টিম মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত দলের নেতা শেখ রাসেল এবং তার ৬ সহযোগীকে গ্রেফতার করা হয়।

বাকি আটককৃতরা হলেন মোহাম্মদ ছলিম, নুরুল আমিন, কায়সার উদ্দিন, ছাদেক, সাহাব উদ্দিন ও নুরুল হাকিম। তারা সবাই উখিয়ার পালংখালী ও টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা।

তিনি জানান, স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে থেকে রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, খুন, গুম, দখলবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল। তদন্তে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযানের সময় রাসেল বাহিনীর আরেও তিন সহযোগি পালিয়ে যায়৷ তাদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, রাসেলের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের বিরুদ্ধে ৩/৫টি করে মামলা রয়েছে। বিভিন্ন সময় এই বাহিনীর হাতে পুলিশ, বিজিবি ও ফরেস্টগার্ডরা হামলার শিকার হয়েছিল।

অপরদিকে, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে র‌্যাবের আরেকটি টিম কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় খুরুশকুলের কাছে অভিযান চালিয়ে দুটি ফিশিং বোট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাহমুদুল হক নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার মাহমুদুল হক মিয়ানমার থেকে সমুদ্র পথে ইয়াবার বড় চালান এনে বাকখালী নদীর মোহনায় খুরুশকুলের কাছে খালাস করে এসব ইয়াবা চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page