September 17, 2026, 3:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় মো. মনির হোসেন নামে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন (৩১) জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলরেঞ্চ গ্রামের আবদুর রহিমের ছেলে। সে ওই এলাকার চৌধুরী বাজারের টেলিকম ব্যবসায়ী।

মামলার বাদি এক প্রবাসীর স্ত্রী। সে একই উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী একজন গৃহবধূ, তার স্বামী প্রবাসে থাকে। উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের চৌধুরী বাজারে আসামি মনির হোসেনের টেলিকম দোকান রয়েছে। গৃহবধূ তার ব্যবহৃত মোবাইল ফোন মেরামতের জন্য মনিরের কাছে নিয়ে যায়। এ সুযোগে মনির ওই মোবাইল ফোন থেকে গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ চিত্র তার কম্পিউটারে নিয়ে নেয়।
পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ভয়ভীতি দেখায়। এটাকে পুঁজি করে গৃহবধূর সঙ্গে বিভিন্ন সময়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে মনির। পরে সেগুলোও মোবাইল ফোনে ধারণ করে রাখে এবং গৃহবধূকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়।

মনির ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ তার ব্যবহৃত ফেসবুকের ম্যাসেঞ্জার এবং আরও দুটি ফেসবুক আইডি থেকে গৃহবধূর স্বামী এবং তার বোনের ম্যাসেঞ্জারে পাঠায়।

এ ঘটনায় ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ওই গৃহবধূ বাদী হয়ে মনিরের বিরুদ্ধে কমলনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ২০ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

মামলাটি তদন্ত করে ৪ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন কমলনগর থানার এসআই মো. সফিকুল ইসলাম।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আসামি মনির হোসেনের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেয় আদালত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page