April 26, 2026, 7:36 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী এমপিকে লাঞ্ছিত করার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তাকে লাঞ্ছিত করা হয়। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর-শেরপুরের সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জানান- উপজেলা আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ও কর্মসূচিতে তাকে দাওয়াত দেওয়া হয় না। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করেন। এতে অনুষ্ঠান চলাকালে এমপি হোসনে আরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে রাত ১০টার দিকে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে করেন এমপি হোসনে আরা। তিনি অভিযোগ করেন বলেন, আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি সংসদ সদস্য হিসেবে দাওয়াত না পেলেও দলীয় কর্মী হিসেবে দাওয়াতের অধিকার রাখি। আজ দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্যভাষায় গালিগালাজের পর আমার গায়ে হাত তুলেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। আগেও সে আমার ওপর হামলা করেছিল।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বলেন,  এমপি হোসনে আরাকে কোনো ধরনের লাঞ্ছিত করার ঘটনা হয়নি। যেসব অভিযোগ করেছেন সেসব অভিযোগ মিথ্যা। তার সঙ্গে আমার কোনো ঘটনাই ঘটেনি।

এ বিষয়ে জানতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page