September 17, 2026, 3:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত- ১ ; আহত ২৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার জেলার আমতলী-কুয়াকাটা সড়কের ঘটখালিতে শুক্রবার সকাল  ৫টা ৩০ এর সময় নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  ইসলাম (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, আমতলীর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একমধ্যে একজন নিহত হন। বাকিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পথে তিনি মারা যান বলে হাসপাতালের আরএমও ডা. ইরাম আহমেদ জানান।

বাসের যাত্রীদের মধ্যে- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭),  সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা(৩০), পপি (৩০) সহ  মোট ২৫ জন আহত হয়েছেন।

ওসি জানান, নিহত ইসলাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। বাসের চালক ও সহকারি পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র : বাসস

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page