August 3, 2026, 12:36 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীনে তল্লাশি চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সব জাল জব্দ করেন বিসিজি স্টেশন চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।

শুক্রবার বিকালে কোস্টগার্ড থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে জালগুলো জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীন তল্লাশি চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page