October 16, 2026, 9:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

শিকার করতে যেয়ে চিতাবাঘ রাস্তায় নাজেহাল হলো বেবুনের দলের হাতে ; ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি একটি চিতাবাঘ আর এক দল বেবুনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

ওই ভিডিওর শুরুতে দেখা গেছে, রাস্তায় একটি চিতাবাঘ হেঁটে বেড়াচ্ছে। উদ্দেশ্য শিকার ধরা। এরপরই রাস্তার মাঝপথে বেবুনের একটি দলের দিকে তেড়ে যায় এটি। আসলে চিতাবাঘটি ভেবেছিল এখান থেকেই কোনো একটা শিকার ধরবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। ওই বেবুনের দলের হাতেই নাকাল হতে হয়েছে তাকে।

প্রাণপণ শক্তিপ্রয়োগে দল বেঁধে বেবুনগুলো চিতাবাঘটিকে নির্মমভাবে আক্রমণ করে বসে। চিতাবাঘটির তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।

স্বাভাবিক ভাবেই রাস্তায় এমন দৃশ্যের কারণে ট্র্যাফিক জ্যাম শুরু হয়ে যায়। সবাই অপেক্ষা করতে থাকেন কতক্ষণে রাস্তা থেকে ওই পশুরা সরে যায়। তাদের মধ্যেই কেউ একজন ক্যামেরাবন্দি করে চিতাবাঘ ও বেবুনের এই লড়াইয়ের দৃশ্য।

চিতাবাঘটির ওপর প্রায় ৫০টির মতো বেবুন আক্রমণ করেছিল। এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলে।

গত ১৫ আগস্ট এই ভিডিওটি পোস্ট হতেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যেই দুই লাখের বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটি।

https://youtu.be/p5wnKEXs6YM

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page