October 17, 2026, 5:13 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজস্থানের শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে লাগানো হচ্ছে ’স্প্রিং ফ্যান’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষার্থীদের একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। আর এই ঘটনা রোধে বিকল্প সমাধান বের করেছে ভারতের রাজস্থানের কোটা শহরের একটি সংস্থা।

বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলের ভর্তি পরীক্ষার কোচিং হাব খ্যাত কোটায় বিভিন্ন ছাত্রাবাসে শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে ফ্যানের সঙ্গে স্প্রিং লাগিয়ে দিচ্ছে ওই সংস্থা। এর ফলে কোনো শিক্ষার্থী ফ্যানের সঙ্গে রশি কিংবা কাপড় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেটি সঙ্গে সঙ্গে ঝুলে নিচের দিকে নেমে যাবে।

শুক্রবার দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার ঘটনা কমিয়ে আনতে কোটার সব হোস্টেল ও পেয়িং গেস্ট (পিজি) আবাসনে স্প্রিং লাগানো ফ্যান বসানো হচ্ছে।

চলতি বছরের এখন পর্যন্ত রাজস্থানের এই শহরটিতে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে কোটার একটি ভাড়া বাসায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোটার স্থানীয় প্রশাসন জেলায় শিক্ষার্থীদের আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রমবর্ধমান আত্মহত্যার বিষয়ে হাইকোর্টের জারি করা নির্দেশিকা অনুসরণ করে জেলা প্রশাসন কোটায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে মূল্যায়ন এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page