September 17, 2026, 3:14 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ; নেত্রকোনার স্বেচ্ছাসেবক দল নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাইকুল হুসাইন পাঠানকে (৩৬) আটক করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক স্বেচ্ছাসেবক নেতা রাইকুল হুসাইন পাঠান মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবুল হোসাইন পাঠানের ছেলে।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, রাইকুল হুসাইন পাঠান শুক্রবার রাতে ফেসবুকে তার নিজের অ্যাকাউন্ট ‘মো. রাইকুল হুসাইন পাঠান’ টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর ও কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আটক হওয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাইকুল হুসাইন পাঠানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page