August 3, 2026, 1:48 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরের মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চরফতে বাহাদুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে একই এলাকার ছাদ্দাম হাওলাদার, মালেক হাওলাদার ও আরিফ হাওলাদার পরকীয়ার অপবাদ দিয়ে শুক্রবার রাতে বিনানুমতিতে তার ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভিতরে বসেই পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হেনস্তা করে এবং বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। পরে তারা নারীর কোনো প্রকার দোষ ত্রুটি না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়।

এদিকে শুক্রবার সকালে ছাদ্দাম হাওলাদার ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে পুনরায় প্রবাসীর স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাদের বাধা দিলে শ্বশুর ও শাশুড়িকেও রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর জন্য ছাদ্দাম ও তার লোকজন মিলে মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা তাদের বিচারের দাবি জানাই।

এ বিষয় ছাদ্দামসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page