September 17, 2026, 2:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেলো বোবা কিশোরের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলার বেলগাছির রেলওয়ে স্টেশন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ (১৭) নামের কিশোরের বাম হাতের কবজি উড়ে গেছে। পেটেও ক্ষত দেখা গেছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত সুমন সদর উপজেলার খানগঞ্জ বেলগাছির হরিহরপুর গ্রামের হালিম শেখের ছেলে। সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

আহত সুমনের মা মালেকা বেগম বলেন, ‘আমার ছেলে জন্ম থেকে বোবা ও কানে শোনে না। কোনো কাজকর্ম না করে ঘুরে বেড়ায়। সে কোনো খারাপ কাজ করে না। দুপুরে হঠাৎ খবর পেয়ে হাসপাতালে এসেছি। বোমা বিস্ফোরণের বিষয়ে আমি কিছু জানি না।’

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। ছেলের চিকিৎসা করানোর মতো টাকা নেই। যে কারণে ঢাকা বা ফরিদপুরে না নিয়ে ছেলেকে রাজবাড়ীতেই ভর্তি রেখেছি।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বোমা হবে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু চলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page