September 17, 2026, 2:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মাইজভান্ডারের ভক্ত নিয়ে খাদে পড়লো বাস ; ৬০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ থেকে ভক্তদের নিয়ে একটি বাস ফেরার পথে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যান। রোববার বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনের খাদে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ ২০ ভক্ত আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাস যাত্রী মো. ফুল মিয়া বলেন, আমরা শুক্রবার প্রায় ৬০ জন ভক্ত চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে গিয়েছিলাম। আজ ফেরার পথে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আমাদের অনেক লোক আহত হয়েছেন। তবে এখনো কেউ মারা যাননি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, খবর পেয়ে আমাদের টিম উদ্ধার অভিযান চালায়। বাসের ভেতরে কেউ আটকা নেই। বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি-না পরীক্ষার জন্য ডুবুরি দল অভিযান চালাবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page