September 17, 2026, 12:07 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ২২২ বোতল ফেনসিডিলসহ হাইস্কুলের পিয়ন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) মনোয়ার হোসেন মুন্নাকে (২৫) ২২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমান।

এর আগে রবিবার ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় বাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে সোমবার আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page