September 12, 2026, 11:32 am
শিরোনামঃ
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ
এইমাত্রপাওয়াঃ

স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাপান সরকার এ কথা বলেছে।

স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ চেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবারও এ উদ্যোগ নিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কিশিদা এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।

জাপানি কোস্টগার্ড বলেছে, ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে।

এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পর পরই সমুদ্রে ডুবে যায়।

উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবেলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে।

এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page