August 3, 2026, 4:12 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ৪ কোটি টাকার মাদকসহ ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় চার কোটি টাকার হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে নাটোর পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থের এই মাদক জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ সদরের মিয়া সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে মো. সাগর আলী (২১), এবং ট্রাকের হেলপার গাজীপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে মো. সালাহ উদ্দিন (২১)।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হলুদ রঙের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১২-০৬৬৮) তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

তিনি আরও জানান, ট্রাকের পাথরগুলো কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এছাড়া ট্রাকে হেরোইন বহনের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খুঁজে বের করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page