September 17, 2026, 12:07 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে মামাতো বোনের এইচএসসি পরীক্ষা দিতে এসে ফুফাতো বোন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে জেসিয়া আক্তার (২০) নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

তিনি মুন্সীগঞ্জ শহরের হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম। তিনি জানান, প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। হরগঙ্গা কলেজের ২০০নং কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ছাড়া মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান জানান, তারা দুজন সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আটক জেসিয়া মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটকের পর ভুয়া পরীক্ষার্থী জেসিয়া জানান, তার মামাতো বোন জেসিয়া মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে এসেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page