June 1, 2026, 12:19 am
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে : আইনমন্ত্রী নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

গত ১৫ বছরে দেশে আমূল পরিবর্তন এসেছে : প্রযুক্তিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগে মানুষ ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২১ বিষয়গুলো বুঝতো না। ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়। গত ১৫ বছরে দেশে আমূল পরিবর্তন এসেছে।

মঙ্গলবার রাজশাহীতে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, শিক্ষার নগরী খ্যাত রাজশাহীতে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন। এ কারণে নগরীর শহিদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ২ দশমিক ৩ একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনেরও ব্যক্তিগত অবদান রয়েছে।

তিনি আরো বলেন, রাজশাহীতে যারা শিক্ষার জন্য আসে, নভোথিয়েটার নির্মাণের মাধ্যমে তাদের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। এখানকার শিক্ষার্থীরা এখন বিজ্ঞানভিত্তিক পড়াশোনা আরো উপভোগ করতে পারবে।

এ সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page