October 2, 2026, 6:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরই ইতিহাস গড়তে যাচ্ছে ভারত। প্রথমবারের মতো কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে। সন্ধ্যায় ঘড়ির কাঁটার ৬টা ৪ মিনিটেই চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ করবে।

আর কয়েক ঘণ্টা পর চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ভারতের চন্দ্রযান ৩।

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঘড়ির কাঁটা ৬টা ৪ মিনিটেই সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বিশ্ব। সে সময়ের অপেক্ষাতেই রয়েছে পুরো দেশ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌টল্যান্ডিং করবে চন্দ্রযান-৩’র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছাবে রোভার প্রজ্ঞানও।

চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে। বর্তমানে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেখান থেকে ইতিহাসের সাক্ষী হতে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন তিনি। বুধবার সন্ধ্যায় সব স্কুল খোলা থাকবে বলে জানা গেছে। কৌতূহলী ছাত্রছাত্রীরা স্কুল থেকে অনলাইনের মাধ্যমে চন্দ্রযান ৩-এর অবতরণ দেখতে পারবেন।

এমনকি মহাকাশ বিশেষজ্ঞেরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন। তারাও দেশের বিভিন্ন প্রান্তে জমায়েতের পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। চাঁদের মাটি ছোঁয়ার আগের `১৫ মিনিট’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

২০০৯ সালে ইসরোর চন্দ্রযান ১-এর অনুসন্ধানে থাকা নাসার একটি যন্ত্র দ্বারা চাঁদের পৃষ্ঠে পানির উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌ট ল্যান্ডিং করার সময় খুব সন্তর্পণে জায়গা নির্বাচন করা হবে।

ইসরোর বিজ্ঞানীদের আশা, চন্দ্রপৃষ্ঠে যেখানে পানির চিহ্ন পাওয়া গেছে সেখানে লুনার ওয়াটার আইস বা বরফের খোঁজও মিলতে পারে। পানির সন্ধান মিললে তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে মূল্যবান সম্পদ হয়ে ধরা দেবে বলে জানিয়েছে ইসরো।

চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করবে ভারত। এই যাত্রায় সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নজির গড়বে। ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সে সময় তারা সফল হতে পারেনি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল ওই মহাকাশযান।

অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এবার সাবধানী হয়েছে ইসরো। গত রবিবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয় রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে লুনা-২৫।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page