September 17, 2026, 12:06 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- ছিন্নমূল এলাকার নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) ও একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।

র‍্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায় র‍্যাব। যেহেতু এলাকাটি দুর্গম, সেহেতু সেখানে অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেতেন। একারণে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা ছিল  কঠিন বিষয়। সবশেষ র‍্যাবের একটি দল পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিশেষ কৌশলে ঘটনাস্থলে প্রবেশ করে। এতে চক্রের সদস্যরা টের পায়নি। এরপর র‍্যাব কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করে।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৮ বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছেন। আইনশৃঙ্খলা  বাহিনীর দৃষ্টি এড়াতে তারা মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করেও থাকেন। আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৮টি মামলা পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page