September 17, 2026, 2:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কেরানীগঞ্জে হেরোইনের কারখানার সন্ধান ; ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় মঙ্গলবার (২২ আগস্ট) হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় হেরোইন ও হেরোইন তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছয় জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পান। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামালসহ ছয় জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটকরা হলেন হেলাল, বিপ্লব, বিল্লাল, শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও হাবিবুর রহমান রানা।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আরিফ হোসেন পালিয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বিভিন্ন রাসায়নিকদ্রব্য দিয়ে তারা হেরোইন তৈরি করতো। বাজারজাত করার জন্য অভিনব কায়দা অবলম্বন করতো। তাদের উৎপাদিত মাদক বিভিন্ন গুঁড়া মসলার মতো মোড়কজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page