April 26, 2026, 12:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. আব্দুল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুল করিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলিকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজাসহ নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে সীমান্ত এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করতেন তারা। বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের আড়ালে তারা এসব মাদক পাচার করতেন। গ্রেপ্তারের সময়ও তাদের কাছ থেকে শুকনা বড়ই পাওয়া যায়। এগুলোর আড়ালে গাঁজা পাচার করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page