August 3, 2026, 5:16 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের বীরগঞ্জের ৭ কবর থেকে কঙ্কাল চুরি ; তদন্ত করবে সিআইডির ক্রাইমসিন বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে একটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চৌধুরীহাট বালাপুকুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মো. মঞ্জুরুল ইসলাম সকালে কবরস্থানের পাশে বেগুন ক্ষেতে কাজ করার সময় একটি ভাঙা কবর দেখতে পান। এ সময় তিনি কবরস্থানে গিয়ে দেখেন বেশ কয়েকটি কবর ভাঙা ও মাটি সরে যাওয়া অবস্থায় রয়েছে। তাৎক্ষণিক বিষয়টি তিনি মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরীকে বিষয়টি অবহিত করেন।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম জানান, সকালে মো. মঞ্জুরুল ইসলাম বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেই। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, কবরস্থানের কয়েকটি কবরের মাটি সরে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। কবর হতে কঙ্কাল উধাও কিংবা চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে।

এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ প্রশাসনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি প্রশাসনের সিআইডি ক্রাইমসিন বিভাগকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কবরস্থানে সাতদিনের জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

এরআগে গত ১০ আগস্ট শুক্রবার একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page