October 24, 2026, 6:22 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি ও আরিফ মুন্সি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর শহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতাল্লিব মুন্সি (৪০) মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধাশতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতাল্লিবসহ তার দুই ভাই বাধা দেন। এ সময় আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এক পর্যায়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব মুন্সি। আহত হন তার দুই ভাই। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page