April 26, 2026, 2:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র-হেরোইন-ফেনসিডিলসহ একজন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে আগ্নেয়াস্ত্র, হেরোইন ও ফেনসিডিলসহ মো. সেলিম আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৩ আগস্ট) দিনগত রাতে রাজশাহীর চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. সেলিম আলী চারঘাটের ঝিকরা গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুটি দেশীয় ওয়ানশুট্যার, দুই রাউন্ড গুলি, ৫০০ গ্রাম হেরোইন এবং ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক এবং হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page