May 30, 2026, 8:01 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

চাঁদের মাটিতে ভারতের সফল অবতরণে ন‌রেন্দ্র মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে অভিনন্দন জানিয়েছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার (২৩ আগস্ট) এক বার্তায় এ অভিনন্দন জানান শেখ হা‌সিনা।

ঢাকার ভারতীয় হাই‌কমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা ব‌লেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ ক‌রে‌ছে ভারত।

গতকাল (বুধবার) বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ ক‌রে‌ছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে প্রথম দেশ হি‌সে‌বে ইতিহা‌সে নাম‌ লেখায় তারা।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদে যাত্রা শুরু ক‌রে ভারত।

আজকের বাংলা তারিখ



Our Like Page