April 26, 2026, 3:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর গলা কেটে হত্যা করে পালিয়ে গেল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আদিয়া খাতুন (২৩) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরেুদ্ধে।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।

আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর মাঝি নুরুল আমিন জানান, আদিয়া খাতুনের সঙ্গে নুর কামালের পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সবাই যখন রোহিঙ্গা গণহত্যার ছয় বছর পুরণের সমাবেশ নিয়ে ব্যস্ত ওই সময়ে জানতে পারলাম, সকাল ৯টার দিকে তাদের মাঝে আবারও ঝগড়া লাগে। এসময় নুর কামাল উত্তেজিত হয়ে স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page