July 13, 2026, 2:43 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন দৃষ্টিপ্রতিবন্ধী সারিমি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় ৬৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত এ প্রতিযোগিত রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়। ২৪ আগস্ট শেষদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ।

এ প্রতিযোগিতার কিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দেশটির দৃষ্টিপ্রতিবন্ধী কারি মোহাম্মদ কাইয়িম জার সারিমি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরাতের আলী রেজা বিজানি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ব্রুনাই দারুস সালামের জুলহাফিজ আওয়ান তেনগাহ।

নারী শাখায় প্রথম স্থান অর্জন করেছেন মরক্কোর সারা বেলমামুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইন্দোনেশিয়ার রাওদাহ সুপিয়ান নুর ও তৃতীয় হয়েছেন ফিলিপাইনের সাবাহা পাওতো সালিক।

প্রতিযোগিতায় হিফজ ও তিলাওয়াত দুই ক্যাটাগরিতে ৫২টি দেশ থেকে ৭৬ জন প্রতিযোগী অংশ নেন। অনলাইনে যাচাই-বাছাইয়ের পর নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার শেষ অধিবেশনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। প্রধানমন্ত্রী বিজয়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধু কোরআনকে সবার মধ্যে মহিমান্বিত করবে না, বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page