August 3, 2026, 6:22 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে অস্ত্র ও ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগরের নয়াটিলার জাকির হোসেন (৪০), শাহাপুরের রুবেল মিয়া (৩০) ও লালাপুরের আমির হোসেন (৪১)।

পুলিশ সুপার জানান, গত ২৪ আগস্ট রাতে রাজনগরের উত্তরভাগ ইউপিস্থ পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫) বসতঘরের বারান্দার কলাপসিবল গেটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙে অজ্ঞাত ছয় থেকে সাতজন দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। ঘটনার পর রাজনগর থানার পুলিশ ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এর ভিত্তিতে গতকাল শনিবার রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জাকির হোসেনের বসতবাড়ি-সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের কালো রঙের একটি খেলনা পিস্তল, দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, হ্যামার, তালা কাটায় ব্যবহৃত কাটার জব্দ করা হয়। পরে তাদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page