August 3, 2026, 7:40 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ হঠানোর আন্দোলন ছেড়ে দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতে বিদেশ গেছেন বিএনপির নেতারা — এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন হঠাৎ করে দেশে আওয়ামী লীগ সরকার হঠানোর আন্দোলন ছেড়ে বিএনপির সহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা দেশ ধ্বংসের নতুন ষড়যন্ত্র করতেই তারা দল বেধে একই সঙ্গে বিদেশ গেছেন।

আজ ২৭ আগষ্ট রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

তিনি দলের নেতা কর্মীদের উদ্যোশে বলেন দেশ নিয়ে ষড়যন্ত্র যেই করতে আসবে তাদেরকে আপনারা দাঁত ভাঙ্গা জবাব দেবেন। ইতিপুর্বে তারা দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে কিন্তু দেশের মানুষ তাদের সে সব ষড়যন্ত্র সফল করতে কোনদিন দেবেওনা।

তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের আর সহ্য হচ্ছেনা। তাই তারা এখন দল বেধে নতুন ষড়যন্ত্রে নেমেছে। দেশের মানুষ আওয়াম ীলীগ সরকারের উন্নয়ন দেখেছে। আর তারাও দেখেছে বিএনপি সরকারের আমলের লুটপাটের রাজত্ব। তাই দেশের মানুষ আবারও তাদের মুল্যবান ভোটটি নৌকাতেই দেবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিত সভায় বিশেষ  অতিথির বক্তব্য রাখেন- ঝিনাইদহ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী।

পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page