August 3, 2026, 7:43 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে আজিনুল হক নামে এক শিক্ষক হত্যাকাণ্ডের ১৭ বছর পর হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজির টোলা গ্রামের মাজেদ আলী ছেলে হুমায়ন ও একই গ্রামের ময়জ উদ্দিনের ছেলে আ. বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্ব শক্রতা ও জমি জমা নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কষ্টরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হকে গুরুত্বর জখম করে। এ সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ওই ঘটনার পরে দিনে ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন আদালত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page