April 26, 2026, 7:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার গোবিন্দপুর রেলগেট এলাকায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাহিদ (৩৫)। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মো. মাসুম ওরফে বিচ্ছু। তারা গোবিন্দপুর এলাকার আমিন মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসহ অন্যান্য কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা চাইতেন মাসুদ। এই কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই সূত্র ধরে সোমবার দুজন বাগবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাইকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছে।

নিহতের মেয়ে সনিয়া আক্তার সুমাইয়া বলেন, জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে বাবা ও কাকার মাঝে প্রায়ই ঝগড়া হতো। সোমবার আমি অফিসে (কুমিল্লা ইপিজেড) থাকাকালে স্থানীয়রা আমাকে কল করে জানান, কাকা আমার বাবাকে মেরে ফেলেছে। এসে দেখি বাবার লাশ পড়ে আছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুই ভাই মাদকের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছাড়াও পেয়েছে। তবে আজকের ঘটনা কী নিয়ে তা জানতে তদন্ত চলছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page