November 19, 2026, 9:46 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে অনশনে বসেছেন এক তরুণী। তিনি গাজীপুর থেকে ভোলায় এসেছেন।

সোমবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর কালি গ্রামের হারুন মাস্টারের বাড়িতে অনশনে বসেন তিনি। অভিযুক্ত প্রেমিক মো. হাফিজুর রহমান সজিব।

তরুণীর অভিযোগ, তিনি ঢাকার গুলশান-২ এ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে মো. হাফিজুর রহমান সজিবের সঙ্গে তার পরিচয়। একবছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের আশ্বাস দিয়ে সজিব মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সজিব কাউকে কিছু না বলে পালিয়ে গ্রামের বাড়ি ভোলায় চলে আসে।

অনশনে বসা মেয়েটি বলেন, ‘অনেক কষ্টে হাফিজুর রহমান সজিবের বাড়ির ঠিকানা জোগাড় করে আমি এসেছি। কিন্তু তার বাড়ির লোকজন বসতঘরের গেট বন্ধ করে তালা ঝুলিয়ে রেখেছে। সজিব বসতঘরের ভেতরেই আছেন। তার বাবা-মাও ঘরেই আছেন। সজিব আমাকে বিয়ে না করলে বাড়ির সামনেই আত্মহত্যা করবো।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমজামুল হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনে রাতেই ঘটনাস্থলে পৌঁছে তরুণীর সঙ্গে কথা বলেছি। পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করতে বলেছি। কিন্তু মেয়েটি এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page