August 3, 2026, 8:50 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কেরানীগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যাকে মামলার প্রধান আসামি পলাতক আসামি জীবন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার দুপুরে রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন খবরে মাদারীপুর জেলার সদর থানার পুরান বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ভিকটিমের স্বামী জীবন শেখকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার যৌতুকের জন্য মারধর করার এক পর্যায় জীবন শেখ নাবিলার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আসামি জীবন শেখের সাথে ভিকটিম নাবিলা খানের দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাবিব নগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তাদের দাম্পত্য জীবনে জিহান (৮) একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর থেকে জীবন শেষ ব্যবসা করার জন্য ভিকটিম নাবিলাকে তার পরিবারের নিকট হতে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে নাবিলা বিষয়টি তার পরিবারকে জানালে তার পরিবারের পক্ষ থেকে জীবন শেখকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দেয়। তার কয়েকদিন পর জীবন শেখ পুনরায় ভিকটিম নাবিলাকে তার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে। অতঃপর নাবিলা তার পরিবারের কাছ থেকে পুনরায় কোনো টাকা আনতে পারবে না জানালে নাবিলাকে মারধরও করত বলে জানা যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page