October 17, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়লো দুই শিক্ষার্থীর মাথায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে চকবাজার এলাকার সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলো- জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা।

তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী। টিনশেডের এই শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল।

সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। তারা মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে-কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। তবে চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page