April 28, 2026, 8:45 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকচালক হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। এছাড়াও আদালত একজনের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁওয়ের মাধবপুর গ্রামের গণেশ চন্দ্র রায়ের ছেলে দীপক কুমার রায় ও গোপালগঞ্জের গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা। এরমধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান পলাতক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে দামুড়হুদার একটি বেগুনক্ষেত থেকে ইজিবাইকচালক জহুরুল ইসলামকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান।

পরে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এ রায় দেন আদালত। এরমধ্যে ফজলুর রহমান পলাতক। মামলার আরেক আসামি পিরোজপুর জেলার সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদারকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মামলায় অন্য দুই অভিযুক্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ মিলন ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন বলেন, পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি সাগর বলেন, এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page