April 28, 2026, 9:32 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে। শুক্রবার সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

নিহতরা হলেন– জালগাঁও গ্রামের হাসান আলীর ছেলে আব্দুস সাত্তার (৬২) ও জামাল হোসেনের ছেলে খোরশেদ আলম (৩৫)। আহত হয়েছেন– নিহত খোরশেদের আত্মীয় জহির, জয়নাল ও মোর্শেদ।

ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘একটি জমি নিয়ে আব্দুস সাত্তার এবং তার প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলছি। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চার জনকে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোরশেদ। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা শুনে জয়নালের লোকরা এসে সাত্তারকে পিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল রাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জহিরুল ইসলাম জহির (২২), খোরশেদ ও জয়নাল আবেদিনকে (৪৬) এই হাসপাতালে আনা হয়েছিল।  তাদের সবার অবস্থার খারাপ ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছি। শুনেছি দাউদকান্দি এলাকায় পৌঁছালে খোরশেদ নামের একজন মারা গেছেন। পরে তার লাশ নিয়ে আসা হয়। বাকিরা ঢাকায় আছে।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page