August 28, 2026, 5:55 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

পরে দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর প্রাথমিক  শিক্ষক সমিতির ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল হক খান বাবু. সহ-সভাপতি তরফদার মাহমুদ তৈাফিক বিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নারগিস সুলতানা দিপা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page