August 3, 2026, 11:08 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফের তিন বনকর্মীকে মুক্তি দিতে ৬০ লাখ টাকা দাবি করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

অপহরণের শিকার আবদুর রহমান, শাকের আবদুর রহিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অপহরণ করা তিন বনকর্মীকে মুক্তি দিতে ৬০ লাখ টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। শনিবার সকালে অপহৃতদের পরিবারের কাছে ফোনে ওই মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

শুক্রবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় অপহরণ করা হয় তাদের।

অপহৃতরা হলেন– টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০); একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) এবং আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা তিন জনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘আমাদের তিন বনকর্মীকে ছেড়ে দিতে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সকালে সন্ত্রাসীরা পরিবারের কাছে ফোনে প্রত্যেকের ২০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। তাদের উদ্ধারের আমরা এক সঙ্গে কাজ করে যাচ্ছি।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, ‘অপহৃত বনকর্মীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি শুনেছি। আমরা সবাই মিলে বনকর্মীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘বন পাহারাদার পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকার লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ে কাজ চালিয়ে যাচ্ছে।’

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page