August 3, 2026, 11:08 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মাস্টার জানান, নিহত প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ তার সংগঠনের সহ-সভাপতি ছিলেন। জমিজমা সংক্রান্ত ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী মাস্টার বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সাগর বাহিনী এ হত্যাকাণ্ডে জড়িত। সাগর জেলে থেকে আমাকেও হত্যা করার জন্য টাকা বিনিয়োগ করেছে।’

শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page